ডুবে মৃত্যু দুই ভাইয়ের

মামাবাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোসাবার ছোটমোল্লাখালির পাল পাড়াতে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অঙ্কিত শর্মা (১৬) ও জনি শর্মা (১৪)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ০১:০৯
Share:

মামাবাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোসাবার ছোটমোল্লাখালির পাল পাড়াতে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অঙ্কিত শর্মা (১৬) ও জনি শর্মা (১৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগে বাবা-মায়ের সঙ্গে উত্তরপ্রদেশ থেকে ছোটমোল্লাখালিতে মামা উদ্ভব পালের বাড়িতে বেড়াতে এসেছিল অঙ্কিত ও জনি। এ দিন বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর বাড়ির পাশেই একটি পুকুরে স্নান করতে গিয়েছিল তারা। জনি সাঁতার না জানায় জলে নেমেই তলিয়ে যায়। বড় ভাই অঙ্কিত সাঁতার জানত। তাই সে জলে নেমে জনিকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু সেও তলিয়ে যায়। ছেলেরা দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় বাবা রাজপাল শর্মা তাদের খুঁজতে যান। কারণ বাবা জানতেন ছেলেরা খেলার পর পুকুরে স্নান করতে গিয়েছিল। পুকুরের ধারে ছেলেদের জুতো, গামছা দেখতে পেলেও ছেলেদের আর দেখা যাচ্ছে না দেখে রাজপালবাবু ভয়ে চিৎকার করতে থাকেন। আশেপাশের লোকজন বেরিয়ে এসে তাদের খোঁজ শুরু করেন। এরপরই পুকুরে জাল ফেলে দুই ভাইয়ের দেহ উদ্ধার করা হয়। ছোটমোল্লাখালি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement