সাতগাছিয়ায় বড় কাছারি মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
দিল্লিতে যখন পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা চলছে, রবিবার তখন পুজো দিয়ে ‘বাংলার একতা’র কথা বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনায় নিজের লোকসভা নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত সাতগাছিয়ার ‘বাবা বড় কাঁছারী’ মন্দিরে এ দিন পুজো দিয়েছেন তিনি। কার নামে পুজো, পুরোহিত এ কথা জিজ্ঞাসা করতেই অভিষেক বলেছেন, ‘তৃণমূল কংগ্রেস এবং মা-মাটি-মানুষ।’ প্রসঙ্গত, বছর দুয়েক আগে মন্দির লাগোয়া কয়েকটি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুজো দেওয়ার আগে এ দিন দোকান মালিকদের হাতে নতুন দোকানের চাবিও তুলে দিয়েছেন অভিষেক। পরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে জনসংযোগ সেরেছেন। অভিষেক এ দিন বলেছেন, ‘প্রভুর আশীর্বাদে পুণ্যভূমির সকল বিদ্বেষ বিলীন হোক, বিনাশ হোক সকল অশুভ শক্তির। সর্বধর্ম সমন্বয়ের এই বাংলায় একতার মেলবন্ধন অক্ষুণ্ণ থাকুক।’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে