BJP Leader acussed

চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া, মারধরে অভিযুক্ত নেত্রী

ওমপ্রকাশ দাবি করেন, এলাকার বিজেপি নেত্রী মৌসুমী দত্ত তাঁকে ডিএসপিতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ মে ৫০ হাজার টাকা নেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:০১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দুর্গাপুর স্টিল প্লান্টে (ডিএসপি) চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়েছিলেন এক বিজেপি নেত্রী। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে মারধর করা হয়, এমন নানা অভিযোগ তুলেছেন ১৭ নম্বর ওয়ার্ডের বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দা, দলেরই কর্মী ওমপ্রকাশ প্রসাদ। তাঁর দাবি, তাঁকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন ভাই প্রেমপ্রকাশও। স্থানীয় সূত্রের খবর, দু’জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওমপ্রকাশের স্ত্রী পূজা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

ওমপ্রকাশ দাবি করেন, এলাকার বিজেপি নেত্রী মৌসুমী দত্ত তাঁকে ডিএসপিতে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ মে ৫০ হাজার টাকা নেন। দু’মাস পেরিয়ে গেলেও কাজ পাননি। তখন তিনি মৌসুমীকে টাকা ফেরত দিতে বলেন। শুক্রবার তা নিয়ে বচসা হয়। অভিযোগ, সেই সময় মৌসুমীর অনুগামীরা তাঁর উপরে চড়াও হন। হাতে চোট পান তিনি। ভাই প্রেমপ্রকাশ বাঁচাতে এলে তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর বাঁ হাত ভেঙে যায়। দু’জনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। শনিবার থানায় অভিযোগ দায়ের হয়। সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি মৌসুমী।

বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “প্রকৃত বিজেপি কর্মীরা কেউ এ সবের মধ্যে যুক্ত থাকতে পারেন না। নিশ্চই ভোটের ফল প্রকাশের পরে বিজেপি হওয়া কেউ এ সব করে থাকতে পারেন। পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন