Miscreants attack on Police Outpost

আসানসোলের একটি পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী হামলা, আহত বহু পুলিশকর্মী

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে আচমকাই একদল দুষ্কৃতী জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে চড়াও হয়। ফাঁড়ির ভিতরে ও বাইরে ব্যাপক ভাঙচুর চালায়। এ ছাড়া কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১২:৪৮
Share:

হামলার মুহূর্তের ছবি। —নিজস্ব চিত্র।

আসানসোল শিল্পাঞ্চলে ফের উত্তেজনা। শুক্রবার গভীর রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আহত হন বেশ কয়েক জন পুলিশকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে আচমকাই একদল দুষ্কৃতী জাহাঙ্গির মহল্লা পুলিশ ফাঁড়িতে চড়াও হয়। ফাঁড়ির ভিতরে ও বাইরে ব্যাপক ভাঙচুর চালায়। এ ছাড়া কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। এই হামলার জেরে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করেন তাঁরা। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

এই ঘটনায় স্থানীয় কংগ্রেস কাউন্সিলর মহম্মদ মুস্তাফা, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ফনসবি আলিয়া তীব্র নিন্দা প্রকাশ করেছেন। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, যারা এই হামলা চালিয়েছে তারা এলাকার বাসিন্দা নয়। তবে এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে পুলিশের তরফ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement