Bardhaman Dol yatra

দোলের রঙে মিশে গেল ভোটের রং

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে ব্যস্ত ছিলেন বিভিন্ন দলের নেতারা।

সুপ্রকাশ চৌধুরী

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১০:০১
Share:

দোলে তৃণমূল বিধায়ক খোকন দাস। নিজস্ব চিত্র ।

রীতি মেনে বর্ধমানে বুধবার পালিত হল দোল উৎসব। যদিও মঙ্গলবার থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহরের একাধিক প্রান্তে আবির উৎসব হয়েছে। এ দিন রাজনৈতিক দলগুলিকেও দেখা গেল রঙের উৎসবে যোগ দিতে। লক্ষ্য ছিল জনসংযোগ বাড়ানো।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে ব্যস্ত ছিলেন বিভিন্ন দলের নেতারা। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এ দিন সকালে নিজের এলাকা রথতলা অঞ্চলে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসব করেন। এলাকার বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, আবির খেলায় যোগ দেন। মিষ্টি বিতরণও করা হয়।

তৃণমূলের শহর সভাপতি তন্ময় সিংহরায় জানান, বিভিন্ন ওয়ার্ডের পুরপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আবির দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে শহরবাসীকে। তাঁর কথায়, “দোল মানেই সম্প্রীতির উৎসব। আমরা সেই বার্তাই পৌঁছে দিয়েছি।”

বিজেপিরও জনসংযোগে জোর দিয়েছিল। দলের প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান রাজ্য নেতা সন্দীপ নন্দী ইছলাবাদ থেকে বিরহাটা হয়ে টাউন হল পর্যন্ত ঘুরে ঘুরে পথচলতি মানুষ, দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে আবির খেলেন, কুশল বিনিময় করেন। তাঁর বক্তব্য, “উৎসব মানুষের। রাজনীতি নয়, সম্পর্কই এখানে মুখ্য।”

দোলে কোনও কর্মসূচি ছিল না সিপিএমের। দলের জেলা কমিটির সদস্য দীপঙ্কর দে বলেন, ‘‘আমরা সারা বছর মানুষের রুটি রুজির লড়াইয়ে থাকে। মানুষকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন চলে। তাই আমাদের আলাদা করে দোলের দিন জনসংযোগ রক্ষার দরকার হয় না।’’ কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গৌরব সমাদ্দার বলেন, ‘‘দলীয় কর্মীদের সঙ্গে রঙের উৎসবে সৌহার্দ্য বিনিময় করেছি। নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন