Rape Case

ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ! অভিযোগ ঘিরে শোরগোল পূর্ব বর্ধমানে, গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

শুক্রবার সকালে যুবতীর কথাতেই বিষয়টি জানাজানি হয়। স্থানীয়েরাই অভিযুক্তকে আটকে রাখেন প্রথমে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২৩:৩৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। শুক্রবার তাঁকে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের গুসকরা ফাঁড়ির পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘নির্যাতিতা’র অভিযোগের ভিত্তিতে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই যুবতী নিজের ঘরে একা শুয়েছিলেন। পাশের ঘরে ছিলেন তাঁর বাবা-মা। অন্ধকারের সুযোগ নিয়ে ওই যুবতীর ঘরে ঢুকে পড়েন অভিযুক্ত। তার পরে ধর্ষণ করেন বলে অভিযোগ।

শুক্রবার সকালে যুবতীর কথাতেই বিষয়টি জানাজানি হয়। স্থানীয়েরাই অভিযুক্তকে আটকে রাখেন প্রথমে। অভিযোগ, গ্রামের কয়েক জন বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু ‘নির্যাতিতা’ জানান, তিনি পুলিশকে সব জানাবেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গুসকরা ফাঁড়ির পুলিশ।

Advertisement

‘নির্যাতিতা’র অভিযোগ শুনে প্রথমে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ওই যুবতীর থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement