প্রাক্তন সাংসদ সুধাংশু শীলের স্মরণসভায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। — নিজস্ব চিত্র।
বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়তে ঐক্য এবং স্থানীয় স্তরে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দলের প্রাক্তন সাংসদ সুধাংশু শীলের স্মরণে রবিবার সিপিএমের শ্যামপুকুর-২ এরিয়া কমিটি সভার আয়োজন করেছিল। সেখানেই সুধাংশুর জীবন ও কাজকে স্মরণ করে বিমান বলেছেন, “বিভাজনের বিরুদ্ধে ঐক্যই একমাত্র পথ। পাড়া-পড়শি, এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে, তাঁদের পরামর্শ নিয়ে ছোট ছোট ভাবে আমাদের এক জোট হতে হবে। সে ভাবে ঐক্যবদ্ধ হলেই বৃহত্তর ভাবে আমরা আন্দোলনের পথে নামতে পারব। এই কাজই আমাদের প্রধান কাজ হবে এই সময়।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে