ROSE Valley Scam

অডিটের অনুমতি

এ দিন এএসজি আবেদন করেন, নথি হস্তান্তর, পেশাদার সিএ সংস্থা নিয়োগ ও তাদের খরচ বহনের বিষয়ে নির্দেশ দিক কোর্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ০৯:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ় ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য গঠিত ‘অ্যাসেট ডিসপোজ়াল কমিটি’ (এডিসি)-র ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করার জন্য ‘সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস’ (এসএফআইও)-কে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রক। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে এই কথা জানান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী। অডিটের জন্য কিছু বাড়তি নথি ও তথ্য প্রয়োজন। সিবিআই এবং ইডি-কে তা দেওয়ার আবেদন করেন তিনি।

এই অডিটের জন্য পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সংস্থা প্রয়োজন। এ দিন এএসজি আবেদন করেন, নথি হস্তান্তর, পেশাদার সিএ সংস্থা নিয়োগ ও তাদের খরচ বহনের বিষয়ে নির্দেশ দিক কোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পেশাদার সিএ সংস্থা নিয়োগের সিদ্ধান্ত নেবে এসএফআইও। তবে আমানতকারীদের ফেরত দেওয়ার জন্য বরাদ্দ এডিসি-র তহবিল থেকে খরচ করা যাবে না। এই খরচ কেন্দ্রকেই দিতে হবে। তবে অডিট, সিএ সংস্থা নিয়োগ বা টাকা ফেরতের জন্য উন্নত সফটওয়্যার প্রয়োগের খরচ কেন্দ্রের উপরে দেওয়া নিয়ে আপত্তি করেন ইডি-র কৌঁসুলি তথা আর এক অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। সব পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চের নির্দেশ, অডিটের খরচের বিষয়ে কেন্দ্রের অবস্থান ২৪ মার্চ হলফনামা দিয়ে জানাতে হবে। সে দিন পরবর্তী শুনানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন