Abhishek Banerjee

বুধবার রাতে অভিষেকের বাড়িতে সিআইডি, কোর্টের নির্দেশে ৩০ জুন কণ্ঠস্বর রেকর্ড করার নোটিস দিয়ে এলেন তদন্তকারীরা

নির্বাচনের আগে ভোট প্রচারে গিয়ে তৃণমূল সাংসদ ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ২৩:১৪
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বুধবার গিয়েছিল সিআইডি। জানা গিয়েছে, ডিজে মামলার সূত্র ধরেই তাঁর বাড়িতে গিয়েছিল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। অভিষেকের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে মঙ্গলবার বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। ওই নির্দেশের প্রতিলিপি দিতেই বুধবার রাতে ডায়মন্ড হারবারের সংসদের বাড়িতে গিয়েছিল সিআইডি।

Advertisement

নির্বাচনের আগে ভোট প্রচারে গিয়ে তৃণমূল সাংসদ ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়। বিধাননগর আদালতের নির্দেশ ছিল, ৩০ জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সিআইডি সেই সংক্রান্ত নোটিস দিতেই অভিষেকের বাড়িতে গিয়েছিল। আগামী মঙ্গলবার সংগ্রহ করা হবে কণ্ঠস্বরের নমুনা।

অন্য দিকে, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতা হাই কোর্ট তৃণমূল সাংসদের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, তালিকা অনুযায়ী শুনানি হবে। এখনই শুনানি সম্ভব নয়। উল্লেখ্য, এই মামলাতে এর আগেও সিআইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement