COVID-19

Covid 19: রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় একই রকম, তবে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এল ১৩ হাজারের নীচে

দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্যই কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৪ হাজার ৭০৮।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২১:২১
Share:

গ্রাফিক: সন্দীপন রুইদাস।

রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার যেখানে সংখ্যাটা ছিল ১৪ হাজারের উপর, বুধবার সেটাই ১৩ হাজারের নীচে নেমে এসেছে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ১২ হাজার ৯৮৪।

Advertisement

দৈনিক সংক্রমণও আগের দিনের তুলনায় কমেছে। তবে সামান্যই। মঙ্গলবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৮৬৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ১৪ হাজার ৭০৮।

জেলাগুলোর মধ্যে মোট দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। তার পরই রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ জন। তার মধ্যে কলকাতায় ৭৮, পূর্ব মেদিনীপুর ৮৩, দার্জিলিং ৭৪।

Advertisement

রাজ্যে মৃত্যুর সংখ্যাটাও অনেকটাই নেমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হল ১৭ হাজার ৯৫৮ জনের। জেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা গিয়েছে নদিয়ায়। সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে। ২ জন করে মারা গিয়েছেন কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দার্জিলিঙে। হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং উত্তর দিনাজপুরে এক জন করে মারা গিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৬১ জন। মোট সুস্থের সংখ্যা ১৪ লক্ষ ৮২ হাজার ৯০৩। পজিটিভিটি রেট বা সংক্রমণের হারও কমেছে। প্রতি দিন যত সংখ্যক মানুষের কোভিড টেস্ট হয় এবং তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় এই হার ১.৫৫ শতাংশ।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১ কোটি ৪৯ লক্ষ ১৭ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৪৮৮ জন। বুধবার পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ১২ হাজার ৭৮৭ জনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement