Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে আবার কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, আবার কোভিডে মৃত্যু শূন্য

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ২২:৪৬
Share:

ফাইল চিত্র।

পর পর তিন দিন রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য। অর্থাৎ, বুধবার এবং বৃহস্পতিবারের পর শুক্রবারও কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি রাজ্যে। অন্য দিকে, দৈনিক করোনা আক্রান্তের আবার কমল রাজ্যে। কমে নামল পঞ্চাশের নীচে। কমল দৈনিক সংক্রমণের হারও।

Advertisement

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ৭২ জন।

রাজ্যে সংক্রমণের হার সামান্য বেড়ে হল ০.২৩ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ১৬ হাজার ২৬৯। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭৩৮।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement