Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত ১৯৮ জন, কোভিডে মৃত্যু শূন্য

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২২:২৯
Share:

ফাইল চিত্র।

প্রায় সাড়ে তিন মাস পর বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দু’শো ছাড়িয়েছিল। বৃহস্পতিবার তা কমে দু’শোর নীচে নামল। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও কিছুটা কমে আড়াই শতাংশের নীচে নেমেছে। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি বাংলায়।

Advertisement

বিগত কয়েক দিন ধরেই রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ছে। গত সপ্তাহের শুক্রবার তা একশোর গণ্ডি পার করেছিল। বুধবার ছাড়িয়েছিল দু’শো। তবে বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯৮ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ৯৭২ জন।

রাজ্যে কোভিডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭ জনের। রাজ্যে দৈনিক সংক্রমণের হার বুধবার বেড়ে হয়েছিল ২.৯৫ শতাংশ। বৃহস্পতিবার তা সামান্য কমে হল ২.২৬ শতাংশ। তবে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও (অ্যাক্টিভ রোগী) আরও বেড়ে হল ১ হাজার ১৭৪ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement