Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: তিনশোর কাছেই রাজ্যে দৈনিক আক্রান্ত, তবে কোভিডে মৃত্যু শূন্যই

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ২২:৪৬
Share:

ফাইল চিত্র।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক আক্রান্ত সামান্য কমলেও রয়েছে তিনশোর কাছাকাছিই। সেই সঙ্গে রাজ্যে দৈনিক সংক্রমণের হারও কমে নামল আড়াই শতাংশের নীচে। গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি রাজ্যে।

Advertisement

বিগত কয়েক দিন ধরেই রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ছে। মাস তিনেক পর গত ১০ জুন রাজ্যে দৈনিক আক্রান্ত একশো ছাড়িয়েছিল। তার পর থেকে তা ওঠা-নামার মধ্য দিয়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছে শুক্রবার। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮৮ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২১ হাজার ৫৫৫ জন।

রাজ্যে কোভিডে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৭ জনের। দৈনিক সংক্রমণের হারও গত চার দিন ধরে ২ শতাংশের উপরে রয়েছে। শুক্রবার দৈনিক সংক্রমণের হার বেড়ে আড়াই শতাংশের উপর উঠেছিল। শনিবার কিছুটা কমে হল ২.৪২ শতাংশ।রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও (অ্যাক্টিভ রোগী) বেড়ে হল ১ হাজার ৬২৫।

Advertisement

(চলন্ত গড় বা মুভিং অ্যাভারেজ কী: একটি নির্দিষ্ট দিনে পাঁচ দিনের চলন্ত গড় হল— সেই দিনের সংখ্যা, তার আগের দু’দিনের সংখ্যা এবং তার পরের দু’দিনের সংখ্যার গড়। উদাহরণ হিসেবে— দৈনিক নতুন করোনা সংক্রমণের লেখচিত্রে ১৪ জুনের তথ্য দেখা যেতে পারে। সে দিনের মুভিং অ্যাভারেজ ছিল ১৬০। কিন্তু সে দিন নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা ছিল ১৩৫। তার আগের দু’দিন ছিল ১২৩ এবং ১৪৮। পরের দু’দিনের সংখ্যা ছিল ১৯৪ এবং ২২৯। ১২ থেকে ১৬ জুন, এই পাঁচ দিনের গড় হল ১৬০, যা ১৪ জুনের চলন্ত গড়। ঠিক একই ভাবে ১৫ জুনের চলন্ত গড় হল ১৩ থেকে ১৭ জুনের আক্রান্তের সংখ্যার গড়। পরিসংখ্যানবিদ্যায় দীর্ঘমেয়াদি গতিপথ সহজ ভাবে বোঝার জন্য এবং স্বল্পমেয়াদি বড় বিচ্যুতি এড়াতে এই পদ্ধতি ব্যবহার করা হয়)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement