Threat

সাগরের ‘সুমতি’, সুর পাল্টালেন ‘ধর্মরক্ষকেরা’

‘যাক তা হলে সব মিটে গেল তো? আর কোনও সমস্যা নেই তো’,বলে সাগরকে গোটা ঘটনায় উপসংহার টানতে দেখা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৭:৫৫
Share:

হুমকির অভিযোগ উঠেছিল। — ফাইল চিত্র।

কয়েক দিন আগেই খোদমুখ‍্যমন্ত্রীর নাম করে পড়শির বাড়িতে ‘মুসলিম মেয়ে, জামাই’ আর থাকতে পারবে না বলে সদলে কার্যত হুমকি দিতে দেখা গিয়েছিল তাঁকে। এ বার ফের একটি ভিডিয়োয় সেই যুবকই অন‍্য মূর্তিতে এলেন। রাজারহাটের একটি পাড়ায় তথাকথিত সনাতনী ধর্মরক্ষার নামে হুমকির অভিযোগ ওঠা যুবক সাগর ঘোষ রবিবার কার্যত সুর পাল্টে বললেন, “আমরা হুমকি দেওয়ার কোনও কাজ করিনি। অনেক বিতর্ক হচ্ছিল। তাই নতুন একটা ভিডিয়ো বানিয়েছি। মেয়ে-জামাই বাপের বাড়িতে আসবে, তাতে কার কী বলার থাকতে পারে?”

ভিন্‌ ধর্মের দম্পতির বিয়ে বা সম্পর্ক নিয়ে এ দেশ জুড়ে অশান্তি সৃষ্টির পিছনে বার বারই বিজেপির নাম উঠে এসেছে।রাজ্যে পালাবদলের পরেরাজারহাটে দশ বছর আগে মুসলিম যুবকের সঙ্গে বিবাহিত বাঙালি হিন্দু ঘরের কন‍্যাকে নিয়েও স্বঘোষিত অভিভাবকের ঢঙে বিজেপির নাম করেই ক’জন যুবক গোলমালপাকায় বলে অভিযোগ। তাঁদের ছড়িয়ে দেওয়া ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। রাজ‍্য বিজেপি নেতৃত্বও এ ধরনের বিতর্ক অনভিপ্রেত মনে করেন বলে আভাস মেলে। এর পরেই কার্যত পিছু হটে সেই যুবক ফেরএকটি ভিডিয়ো করেছেন বলে মনে করা হচ্ছে।

নতুন ভিডিয়োটিতে অবশ‍্য যুবককে সরাসরি ক্ষমা চাইতে দেখা যায়নি। দেখা গিয়েছে,সাগর বলছেন, “আগের দিনেরএকটা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। আমরা আশপাশের লোকের অভিযোগ পেয়ে এসেছিলাম। তাতে নিশ্চয়ই কিছু ভুল ছিল। কিন্তু সোশ‍্যাল মিডিয়ায় কিছু ভুল কথা ছড়াচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাই আবার আসা।” তিনি বলেন, “আমরা নিজেদের মধ্যেই বিষয়টা মিটিয়ে নিচ্ছি।” আগেরদিন তোপের মুখে পড়া বৃদ্ধকে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, “আগের দিন যেটা হয়েছিলসেটা ঠিক হয়নি। তবে তোদের ভুল বুঝিয়ে কেউ ওটা করিয়েছে।” তবে আগের দিন চাপের মুখে পড়া দম্পতিকেও তাঁদের বাড়িতে গোমাংস ঢোকে না বা জামাই যেখানে নমাজ পড়ে সেখানেই পড়বে বলে আশ্বাস দিতে দেখা গিয়েছে। ‘যাক তা হলে সব মিটে গেল তো? আর কোনও সমস্যা নেই তো’,বলে সাগরকে গোটা ঘটনায় উপসংহার টানতে দেখা যায়। বৃদ্ধকে এ ব্যাপারে ফোন করা হলে মন্তব্য করতে চাননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন