Earthquake

গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দার্জিলিং, কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

পড়শি রাজ্য সিকিম, অসম-সহ প্রতিবেশী দেশ নেপাল ও চিনে কম্পন অনুভূত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০০
Share:

—প্রতীকী চিত্র।

বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও।

Advertisement

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে এই কম্পনের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং অঞ্চল।

শেষ পাওয়া খবর অনুযায়ী শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং ও পড়শি রাজ্য সিকিম, অসম-সহ প্রতিবেশী দেশ নেপাল ও চিনে কম্পন অনুভূত হয়েছে।

Advertisement

গত মঙ্গলবার রাত ৯টা নাগাদ কম্পন অনুভূত হয়েছিল কলকাতার বিস্তীর্ণ অংশে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এ ছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনার পর ফের বৃহস্পতিবার রাজ্যে ভূকম্পন অনুভূত হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement