Forward Bloc

Forward Bloc: ধর্ষণ, সন্ত্রাসের প্রতিবাদে পথে ফ ব

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ০৮:৫৭
Share:

মথুরালিঙ্গম থেবরের মূর্তি থেকে বুধবার মহাজাতি সদন পর্যন্ত প্রতিবাদ মিছিল করল ফরওয়ার্ড ব্লক। নিজস্ব চিত্র।

রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণ, নারী নির্যাতন, সন্ত্রাসের ঘটনা এবং নিয়োগ-সহ নানা ক্ষেত্রে ‘সীমাহীন দুর্নীতি’র প্রতিবাদে পথে নামল ফরওয়ার্ড ব্লক। যোগাযোগ ভবনের কাছে মথুরালিঙ্গম থেবরের মূর্তি থেকে বুধবার মহাজাতি সদন পর্যন্ত প্রতিবাদ মিছিল করল তারা। মিছিলে শামিল হয়েছিলেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক জগন্নাথ ভট্টাচার্য, ডলি রায়, দলের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ। রাস্তায় নেমে প্র্তিবাদ জারি রাখার কথা বলেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement