Raining

Rain: গভীর নিম্নচাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা! ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১২:১৮
Share:

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফাইল চিত্র।

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হল। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সঙ্গে দাপট থাকবে দমকা হাওয়ার। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দুই বর্ধমানে হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

Advertisement

এই পরিস্থিতিতে শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শুক্রবার সন্ধ্যায় বালেশ্বর ও সাগরের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল অতিক্রম করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement