BJP

হাওড়ার পাঠকপাড়ায় সব্জির দোকানে তালা দিয়ে ‘চম্পট’! খবর পেয়ে দোকান খুলে দিলেন বিজেপি নেতা

বিজেপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, ভোট পরবর্তী হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৮:১৪
Share:

— প্রতীকী চিত্র।

একটি সব্জির দোকানে তালা ঝুলিয়ে কয়েক জন চম্পট দিয়েছে বলে অভিযোগ। বালি পাঠকপাড়ার ঘটনা। বিজেপির আঙুল তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি রাজা গোস্বামী। স্থানীয়দের উপস্থিতিতে দোকানের মালিকের হাতে চাবি তুলে দিয়ে আবার দোকান খুলে দেওয়া হয় বলে খবর।

Advertisement

বিজেপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, ভোট পরবর্তী হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। নেতাদের একাংশের অভিযোগ, ভোটের ফল প্রকাশের দিন দুপুরে সিপিএম এবং তৃণমূলের কিছু ‘দুষ্কৃতী’ গেরুয়া আবির মেখে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছিল। তার পরেও তা করা হচ্ছে।

বালির বিজেপি রাজা জানিয়েছেন, যাঁরা এই ধরনের ঘটনা ঘটাবেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement