Dead Body Recovered

আবাসনের ঘর থেকে প্রাক্তন ব্যঙ্ককর্মীর দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ধোয়াশা

সোমবার সকাল থেকে পেশায় ব্যঙ্ককর্মী প্রণব বাবুর ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করার পরে সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০৪:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আবাসন থেকে প্রাক্তন এক ব্যঙ্ককর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি এলাকায়। মৃতের নাম প্রণব মুখোপাধ্যায়।

Advertisement

সূত্রের খবর, সোমবার সকাল থেকে পেশায় ব্যঙ্ককর্মী প্রণব বাবুর ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করার পরে সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে তাঁরা বালি থানায় খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে মাটিতে প্রণব বাবুর দেহ পড়ে থাকতে দেখে। তারপর পুলিশ সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মৃত্যুর সঠিক কারণ জানতে না পারা গেলেও ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement