Howrah City Police

পুলিশকে গুলি করে পালিয়েছিলেন! অবশেষে হাওড়ার ‘ত্রাস’ আকাশ পাকড়াও! গ্রেফতার শাগরেদ সূরজও

২০২১ সালে লিলুয়ায় এক পুলিশ আধিকারিককে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল আকাশের। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ওই আধিকারিক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২১:১১
Share:

আকাশ সিংহের তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে তরজা হাওড়ায়। —নিজস্ব চিত্র।

বিভিন্ন অপরাধে নাম জড়িয়েছে। অভিযোগ, শাসকদলের হাত মাথায় থাকার দরুণ এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার সেই আকাশ সিংহকে পাকড়াও করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে আকাশের সহযোগী সূরজ সিংহকেও।

Advertisement

২০২১ সালে লিলুয়ায় এক পুলিশ আধিকারিককে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল আকাশের। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ওই আধিকারিক। তার আগে এবং পরেও নানা অসামাজিক এবং অপরাধমূলক ঘটনায় নাম জড়িয়েছে উত্তর হাওড়ার ‘ডন’ আকাশের। তাঁর বিলাসবহুল জীবনযাপন নিয়ে রীতিমতো চর্চা হয় এলাকায়। কলকাতার বিভিন্ন পানশালায় যাতায়াত ছিল তাঁর। জন্মদিনের একটি পার্টির ছবিও ভাইরাল হয়েছিল। কিন্তু পুলিশ তাঁর নাগাল পাচ্ছিল না।

অবশেষে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়েছেন আকাশ। সঙ্গে তাঁর অপরাধের সঙ্গী সূরজ ওরফে বান্টিকেও ধরা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে দু’জনকেই খুঁজছিল তারা। আকাশ-সূরজ়ের গ্রেফতারির পর উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রাইয়ের অভিযোগ, ‘‘তৃণমূলের ছত্রছায়ায় দাপট বেড়েছিল ওদের।’’ তিনি অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন আকাশ। যদিও এই ‘ঘনিষ্ঠতার’ কথা অস্বীকার করেছেন গৌতম।

Advertisement

ধৃতদের নিজেদের হেফাজতে নিতে আদালতে হাজির করাবে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement