Domjur Murder

শ্বশুরের সম্পত্তির লোভে শ্যালককে কুপিয়ে খুন করলেন জামাইবাবু! রক্তে ভাসল ডোমজুড়ের বাগান, শোরগোল

পুলিশ সূত্রে খবর, দুপুর একটা নাগাদ বাবলু নস্কর ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সামনের বাগানে কুপিয়ে খুন করেন শ্যালক রাজেশ নস্করকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৯:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শ্বশুরের সম্পত্তির লোভে শ্যালককে খুন করলেন জামাইবাবু। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের ভান্ডারদহ গ্রামে। ঘটনার পরে সপরিবার পলাতক খুনি। সকলের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুপুর একটা নাগাদ বাবলু নস্কর ধারালো অস্ত্র দিয়ে বাড়ির সামনের বাগানে শ্যালক রাজেশ নস্করকে কুপিয়ে খুন করেন। ৪৫ বছরের যুবক ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়েরা জানাচ্ছেন, গত দু’বছর ধরে বাবলু, তাঁর স্ত্রী ভারতী নস্কর ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন। শ্বশুরের জমির ভাগ নিয়ে শ্যালকের সঙ্গে জামাইবাবুর দ্বন্দ্ব চলছিল। প্রতিবেশীরা জানান, প্রায়শই ওই বাড়িতে অশান্তি হত। শুক্রবার সকাল থেকে জামাইবাবু-শ্যালকের ঝগড়া শুরু হয়। দুপুরে তা চরম আকার নেয়। জামাইবাবু ধারালো অস্ত্র নিয়ে রাজেশের উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। একের পর এক কোপে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজেশ। সেখানেই মারা যান।

Advertisement

খুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিশ এবং র‌্যাফ। ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাজেশ মারা যান বলে জানিয়েছে পুলিশ।

অন্য দিকে, শ্যালক-খুনে অভিযুক্ত জামাইবাবু সপরিবার চম্পট দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কোনও আটক বা গ্রেফতারির খবর মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement