Taki TMC Leader Arrest

টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ধৃত বেঙ্গালুরুতে! জমি দখল থেকে কাটমানি নেওয়া, নানা মামলায় তৃণমূল নেতার নাম

ফারুক গাজি টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এখনও টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কর্নাটকের পুলিশের সহযোগিতায় বেঙ্গালুরুতে ফারুকের খোঁজ চলছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১২:৫৪
Share:

টাকি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান ফারুক গাজি। —নিজস্ব চিত্র।

বিভিন্ন অভিযোগ উঠতেই গা-ঢাকা দিয়েছিলেন। রাজ্য ছেড়ে পালিয়েছিলেন অন্যত্র। তবে শেষরক্ষা হল না। উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান ফারুক গাজিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। সরকারি সম্পত্তি থেকে অন্যের জমি দখল এবং আর্থিক দুর্নীতির নানা অভিযোগে অভিযুক্ত তিনি।

Advertisement

ফারুক টাকি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এখনও টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কর্নাটকের পুলিশের সহযোগিতায় বেঙ্গালুরুতে ফারুকের খোঁজ চলছিল। সোমবার রাতে বেঙ্গালুরুর একটি বাড়িতে হানা দেয় দুই রাজ্যের পুলিশের একটি দল। রাতেই গ্রেফতার করা হয় তাঁকে। মঙ্গলবার বেঙ্গালুরুর স্থানীয় আদালতে হাজির করিয়ে ট্রানজ়িট রিমান্ডে নিয়ে হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে পুরসভার ভাইস চেয়ারম্যানকে।

পুলিশ সূত্রে খবর, টাকির রায়চৌধুরী জমিদার বংশের বংশধর প্রবীর রায়চৌধুরী কিছু দিন আগে ফারুকের বিরুদ্ধে তাঁদের বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ করেছিল হাসনাবাদ থানায়। পাশাপাশি ফারুকের বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ ছিল। তার মধ্যে রয়েছে জোর করে জমি দখল, সরকারি জমি দখল, নদীর চর দখল, আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়া, তৎকালীন বিরোধী দলের কর্মী-সমর্থকদের হুমকি, ভোটের আগে বিরোধীদের প্রচারে বাধা দেওয়া ইত্যাদি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement