Civil Defence And Disaster Mangement Workers Nabanan Abhiyan

নবান্ন থেকে অভিযানের অভিমুখ ঘুরল ধর্নামঞ্চের দিকে, সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৪ জন ধৃত

মঙ্গলবার পুলিশের সঙ্গে বার বার সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করায় পুলিশি বাধা আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:২০
Share:

নবান্ন অভিযান করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার। —নিজস্ব ছবি।

ফের রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন অভিযানে সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর অস্থায়ী কর্মীরা। কাজে স্থায়ীকরণের দাবিতে তাঁদের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হল পরিস্থিতি।

Advertisement

মঙ্গলবার পুলিশের সঙ্গে বার বার সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করায় পুলিশি বাধা আসে। বাধা টপকে এগোতে গেলে ধরপাকড় শুরু হয়। শিবপুর থানার পুলিশ বেশ কয়েক জনকে আটক করে প্রিজ়ন ভ্যানে তুলে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মোট ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাসে ২৬ দিন কাজ এবং ৬০ বছর পর্যন্ত কর্মসংস্থান সুনিশ্চিত করার দাবিতে গত বছর শেষেও আন্দোলনে নেমেছিলেন সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। মঙ্গলবার আবার নবান্ন অভিযানের ডাক দিয়ে রেখেছিলেন তাঁরা। দুপুর ১২টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন তাঁরা। সেখান থেকেই মিছিল করে নবান্ন অভিমুখে এগিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা।

Advertisement

গ্র্যান্ড ফোরশোর রোডে মিছিল আটকায় পুলিশ। লোহার ব্যারিকেড আগে থেকেই করা ছিল। আন্দোলনকারীরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে অনুমতি দেয়নি পুলিশ। তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। তাঁরা ধর্মতলার মেট্রো চ্যানেলে তৃণমূলের ধর্নামঞ্চে যেতে চান। বিতণ্ডার সময় পুলিশ গ্রেফতার করে সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement