বধূর গায়ে ব্লেড, ধৃত ভাসুর-সহ ২

অন্ধকারে ব্লেড চালিয়ে ভাইয়ের স্ত্রীকে জখম করার অভিযোগে ভাসুর ও এক পড়শিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে হুগলির উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লকের কানাইপুরে।

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০১:২৩
Share:

অন্ধকারে ব্লেড চালিয়ে ভাইয়ের স্ত্রীকে জখম করার অভিযোগে ভাসুর ও এক পড়শিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে হুগলির উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লকের কানাইপুরে। ব্যক্তিগত ঝামেলায় ওই ঘটনা বলে মহিলার অভিযোগ। ধৃতদের নাম কানাই ওরফে বরুণ হাতি এবং চিন্তামণি হালদার। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, সম্প্রতি বাড়ির সামনে একটি রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়ায়। ওই ঘটনার জেরেই তাঁর উপর হামলা চালানো হয় বলে ওই মহিলা পুলিশকে জানিয়েছেন। জেলা পুলিশের এক অফিসার বলেন, ‘‘তদন্ত চলছে। ঘটনার পিছনে আরও কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement