LPG prices

যুদ্ধ পরিস্থিতির জের! এলপিজির দাম বৃদ্ধির কতটা প্রভাব পড়তে পারে অটো পরিষেবায়?

যুদ্ধ পরিস্থিতির কারণে অটো চালকরাও পেট্রোল পাম্প থেকে এলপিজি পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে। তাই শহর ও শহরতলীর বিভিন্ন এলপিজি পেট্রোল পাম্পে সকাল থেকেই ভিড় বাড়াচ্ছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৪:১৬
Share:

অটোর ভাড়া বাড়বে কি? —ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি গ্যাসের দাম বেড়েছে। তার প্রভাব পড়তে পারে কলকাতা-সহ শহরতলি এলাকার অটো পরিষেবায়। এমনটাই আশঙ্কা বেসরকারি পরিবহণ মহলে। যুদ্ধ পরিস্থিতির কারণে অটোচালকেরাও পেট্রোল পাম্প থেকে এলপিজি পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছেন। তাই শহর ও শহরতলির বিভিন্ন এলপিজি পেট্রোল পাম্পে সকাল থেকেই ভিড় বাড়াচ্ছেন তাঁরা। ফলে পেট্রোল পাম্পগুলিতে অটোর লম্বা লাইন চোখে পড়েছে।

Advertisement

কলকাতায় এলপিজি সিলিন্ডারের দামে আবার বৃদ্ধি হয়েছে। কেন্দ্রের তেল সংস্থাগুলি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়িয়েছে। ফলে কলকাতায় একটি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে ৯৩৯ টাকা হয়েছে। একই সঙ্গে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও প্রায় ১১৫ টাকা বেড়েছে, যা হোটেল, রেস্তরাঁ-সহ ছোট ব্যবসায়ী, অটোচালকদের কারবারের উপর অতিরিক্ত চাপ ফেলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রভাবেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে। নতুন দাম ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং এতে সাধারণ মানুষের রান্নার খরচের পাশাপাশি পরিবহণের খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার। তিনি বলেন, ‘‘অটোর এলপিজি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে ঠিকই। কিন্তু এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে তা কেন্দ্রীয় সরকারের আগে আঁচ করে উপযুক্ত ব্যবস্থা নিতেই পারত। কিন্তু এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তেমন কোনও প্রস্তুতি না নেওয়াতেই সমস্যা তৈরি হয়েছে।’’ তবে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে এলপিজির যোগান এখনও ঠিকঠাক রয়েছে বলেই দাবি করেছেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোল পাম্প/ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজকুমার মণ্ডল। তিনি বলেন, যে কোনও পণ্যের দাম বাড়লে তার একটি পার্শ্বপ্রতিক্রিয়া হয়। এ ক্ষেত্রেও তেমন কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। তবে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে এলপিজির যোগান কমে গিয়েছে, তেমনটা নয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’’

Advertisement

তবে এলপিজির দাম বৃদ্ধির কারণে অটো চালানোর খরচ বেড়ে গিয়েছে। তাই অটো ইউনিয়নগুলি চাইছে, এ বিষয়ে সংগঠনের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে অটোর ভাড়া বৃদ্ধি করতে। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন আর কলকাতা শহর তথা শহরতলির অটোচালকদের ইউনিয়নগুলির সবই শাসকদল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অধীনে। তাই অটোর ভাড়া আদৌ বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। এ প্রসঙ্গে চৌরাস্তা-রাসবিহারী অটো বিক্সা ইউনিয়নের কার্যকরী সভাপতি সুব্রত মিস্ত্রী বলেন, ‘‘এলপিজির দাম বৃদ্ধির পর ভাড়া নিয়ে আলোচনা করতে আমরা শীঘ্রই বৈঠকে বসব। তবে যা-ই সিদ্ধান্ত হোক না কেন, তা শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া নেওয়া হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement