Mamata Banerjee

Dhankhar-Mamata: ভারপ্রাপ্ত কাউকে ডিজি করা অনুচিত, সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বলে টুইট ধনখড়ের

বিধানসভা নির্বাচনের আগে বীরেন্দ্রকে ডিজি পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। যদিও ভোট মিটতেই তাঁকে ফের ডিজি পদে ফিরিয়ে আনেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১৪:২৯
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্য পুলিশের ডিজি পদে বীরেন্দ্রর পুনর্বহাল নিয়ে এ বার টুইটারে রাজ্য সরকারের সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। লিখলেন, ‘ভারপ্রাপ্ত কাউকে ডিজি পদে বসানো উচিত নয়। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা উচিত রাজ্য সরকারের’।

Advertisement

টুইটে ধনখড় লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত ভারপ্রাপ্ত কাউকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ না করে ইউপিএসসি প্যানেলের মধ্যে থেকে ১ জনকে ডিজিপি পদে নিয়োগ করা। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা উচিত রাজ্য সরকারের। ২০১৯ সালের ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের আবেদন নাকচ করেছিল সুপ্রিম কোর্ট’।

Advertisement

বীরেন্দ্র ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা। তার পরে তাঁকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করেন মমতা। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। যদিও ভোট মিটতেই বীরেন্দ্রকে ফের ডিজি পদে ফিরিয়ে আনেন মমতা। রাজ্য সরকারের তরফে কখনও বলা হয়নি যে বীরেন্দ্রকে অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়েছে। তাই ধনখড়ের এই টুইটের পরে ধন্ধ তৈরি হয়েছে প্রশাসনিক মহলেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement