TMC

মহিলা তৃণমূলে নতুন সভাপতি

শুক্রবার মহিলা তৃণমূলের সভাপতি করা হল কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য এ দিন আলিফাকে নিয়োগের চিঠি পাঠিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৭:৪৬
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

‘বিদ্রোহে’র জেরে মাত্র সাত দিনের মধ্যেই বদলে ফেলতে হল তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি। নির্বাচনী ফল প্রকাশের পরে সাংগঠনিক বিপর্যয় ঠেকাতে প্রথম দফার রদবদলে দলের মহিলা শাখার সভাপতি করা হয়েছিল সাংসদ মালা রায়কে। কিন্তু ‘বিদ্রোহী’দের দলে নাম লিখিয়ে মালা এখন দল থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’। এই অবস্থায় শুক্রবার মহিলা তৃণমূলের সভাপতি করা হল কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য এ দিন আলিফাকে নিয়োগের চিঠি পাঠিয়েছেন। প্রথম বারের বিধায়ক আলিফা রাজনীতিতেও নতুন। তিনি প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির আহমেদের মেয়ে। রদবদলের পরেও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি পদে বহাল ছিলেন সায়নী ঘোষ। সূত্রের খবর, সায়নীও ‘বিদ্রোহী’ শিবিরে নাম লিখিয়েছেন। এখন সেই পদেও বদল হয় কি না, সেই নিয়েও চর্চা রয়েছে দলের অন্দরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন