Fire in Behala

রবিবার সন্ধ্যায় বেহালা সখেরবাজারের বেসরকারি নার্সিং হোমে লাগল আগুন, আয়ত্তে আনল দমকলের একটি ইঞ্জিন

রবিবার সন্ধ্যায় বেহালা সখেরবাজারের জেমস লং সরণির একটি বেসরকারি নার্সিং হোমের বৈদ্যুতিক মিটার ঘরে আগুনের স্ফূলিঙ্গ দেখা যায়। নার্সিং হোমের নিরাপত্তারক্ষীরাই প্রথমে আগুন দেখতে পান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ২০:৩৮
Share:

বেহালা সখেরবাজারের নার্সিং হোমে লাগল আগুন। প্রতীকী ছবি।

বেহালা সখেরবাজার এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে লাগল আগুন। যদিও, সেই আগুন লাগার ঘটনায়ে কেউ হাতহত হননি। রবিবার সন্ধ্যায় বেহালা সখেরবাজারের জেমস লং সরণীর একটি বেসরকারি নার্সিং হোমের বৈদ্যুতিক মিটার ঘরে আগুনের স্ফূলিঙ্গ দেখা যায়। নার্সিং হোমের নিরাপত্তারক্ষীরাই প্রথমে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গেই ওই ঘটনাটি নার্সিং হোমের ম্যানেজমেন্টের নজরে আনা হলে, তারা খবর দেন শীলপাড়া দমকল কেন্দ্রে। কাছেই দমকল কেন্দ্র হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই জেমস লং সরণীতে অবস্থিত ওই নাসিং হোমের পৌঁছে যায় দমকলবাহিনীর একটি ইঞ্জিন।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক মিনিটের মধ্যেই আগুনকে আয়ত্তে আনে দমকলবাহিনী। আগুন নিভে যাওয়ার পরেও, নার্সিং হোমে থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর তথা বোরো-১৬-র চেয়ারম্যান সুদীপ পোল্লে। সেখানে গিয়ে নাসিং হোম কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলে ঘটনার কথা শোননি তিনি। পরে ঘটনা প্রসঙ্গে সুদীপ বলেন, ‘‘আগুন লাগার ঘটনার পরেই দ্রুততার সঙ্গে দমকলবাহিনী এসে পড়ায় বড় ধরনের বিপদ হয়নি। আমরাও নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কোনও সাহায্যের প্রয়োজন হলেও আমরা তা করতে রাজি, তাও তাদের জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement