Suvendu Adhikari Kolkata tour

বাংলার শিক্ষা-সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে, নবনির্মাণ করতে হবে, বড় দায়িত্ব! সমালোচনার সময় নেই: জোড়াসাঁকোয় শুভেন্দু

পঁচিশে বৈশাখ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করে শুভেন্দু অধিকারী গিয়েছেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তিনি বলেন, ‘‘বাংলার অনেক ক্ষতি হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:২৮
Share:

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শুভেন্দু অধিকারী। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৪:২১ key status

জোড়াসাঁকোয় ‘জয় শ্রীরাম’ ধ্বনি

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানান। উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। 

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:৪২ key status

‘বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে’

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলেন, ‘‘বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষা হারিয়ে গিয়েছে। আমরা বাংলাকে নবনির্মাণ করব। অনেক দায়িত্ব। এখন একে অপরের সমালোচনার সময় নেই।’’

Advertisement
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:৩৯ key status

‘আজ আমি মুখ্যমন্ত্রী’

শুভেন্দু আরও বলেন, ‘‘ধুতি-পাঞ্জাবি পরিহিত শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে যে দল, তাদের অন্য কারও কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি আজ মুখ্যমন্ত্রী। কোনও বিতর্কিত কথা বলব না। আমি চাই, শুভ বুদ্ধির চেতনা হোক। যাঁরা এখনও সমালোচনা করছেন, তাঁদের চৈতন্য হোক।’’

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:৩৬ key status

বাংলা এবং বাঙালির সংস্কৃতি...

‘‘বাংলা এবং বাঙালির সংস্কৃতি, কবিগুরুর ভাবনাতে, কবিগুরুর চেতনাতে শুভ সূচনা হল সরকারের। একটাই মন্ত্র— চরৈবেতি, চরৈবেতি।’’  

Advertising
Advertising
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:৩৩ key status

বাংলায় নয়া জাগরণ

মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘বাংলায় নতুন জাগরণের সূচনা হল। নতুন সরকার হল। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব দিলেন এবং আমরা দায়িত্বভার নিলাম।’’

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৩:২৮ key status

রবি-প্রণাম শুভেন্দুর

অন্যান্য বছরেও ২৫শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম ঠাকুরবাড়িতে ঢুকলেন তিনি। রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে প্রণাম জানিয়ে তিনি বলেন , ‘‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির...।’’ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দাবি, এ বার প্রকৃত উন্নয়নের পথে চলবে পশ্চিমবঙ্গ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement