arrest

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ধৃত

আদালত সূত্রের খবর, প্রসেনজিৎ ও নির্যাতিতা দু’জনেই বিবাহ-বিচ্ছিন্ন। ২০২৪ সালে তাঁদের মধ্যে পরিচয় হয়। এর পরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৭:৪১
Share:

—প্রতীকী চিত্র।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দু’বছর সহবাসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ। প্রসেনজিৎ ভৌমিক নামে ওই অভিযুক্তকে সোমবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে ১৩ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

আদালত সূত্রের খবর, প্রসেনজিৎ ও নির্যাতিতা দু’জনেই বিবাহ-বিচ্ছিন্ন। ২০২৪ সালে তাঁদের মধ্যে পরিচয় হয়। এর পরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। নির্যাতিতার অভিযোগ, একাধিক জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয় এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয়।

এ দিন সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান আদালতে বলেন, ‘‘গুরুতর অভিযোগ রয়েছে। এক তরুণীকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কোন কোন জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। সেই কারণে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে।’’ অভিযুক্তের আইনজীবীদের বক্তব্য, পুরো ঘটনাটাই ব্যক্তিগত আক্রোশের জেরে ঘটেছে। সম্পর্কের অবনতিকে হাতিয়ার করে অভিযোগ করা হয়েছে। দু’পক্ষের সম্মতিতেই সব ঘটেছে। তবে, বিচারক দু’পক্ষের বক্তব্য শোনার পরে অভিযুক্তের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন