Fraud Case

ঋণের নামে ‘প্রতারণা’, ধৃত ১২

পুলিশ সূত্রের খবর, এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার তাগিদে একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সংস্থার এক পদাধিকারী তাঁকে ঋণ পাইয়ে দিতে আশ্বস্ত করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৯:০৪
Share:

—প্রতীকী চিত্র।

ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে ন’জন মহিলা-সহ ১২ জনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ার তাগিদে একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সংস্থার এক পদাধিকারী তাঁকে ঋণ পাইয়ে দিতে আশ্বস্ত করেন। সেই আশ্বাসের ভিত্তিতে অভিযোগকারীকে একটি চুক্তি করানো হয়। অভিযোগ, ওই ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকার একটি ব্ল্যাঙ্ক সিকিয়োরিটি চেক নেয় অভিযুক্তেরা। সেই সূত্রে তাঁকে সিকিয়োরিটি ডিপোজ়িট-সহ ৫০ হাজার টাকা দিতে হয়।

অভিযোগে প্রতারিত জানিয়েছেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা ঢুকবে বলে আশ্বস্ত করেন অভিযুক্তেরা। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১১ লক্ষ টাকাও আসে। কিন্তু ব্যাঙ্কে গিয়ে সেই টাকা তুলতে গিয়ে অভিযোগকারী জানতে পারেন, কোনও অভিযোগের সূত্রে তাঁর অ্যাকাউন্টটি ফ্রিজ় করা রয়েছে। তিনি আরও জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে, সেটি কোনও ঋণ নয়। কারণ, কোনও ব্যাঙ্ক বা অর্থ প্রদানকারী সংস্থা থেকে ওই টাকা জমা পড়েনি। বরং, একটি অজানা সূত্র থেকে টাকা এসেছে।

তখনই অভিযোগকারী নিশ্চিত হন যে, তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনি বাগুইআটি থানার দ্বারস্থ হন। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ন’জন মহিলা-সহ মোট ১২ জনকে গ্রেফতার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন