Calcutta High Court

চার বছর হাসপাতালে রোগিণী, বাড়ি ফেরাতে বলল হাই কোর্ট

কোর্টের নির্দেশ, মহিলার স্বামী এত দিনের বিল মেটাতে অপারগ হওয়ায় সেই খরচ মকুব করতে হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকে। ওই মহিলার চলাচলের জন্য বিনামূল্যে হুইলচেয়ারের ব্যবস্থা করবে রাজ্য।

কুন্তক চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৭:৫৫
Share:

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শহরের এক বেসরকারি হাসপাতালে প্রায় সাড়ে চার বছর ভর্তি থাকা রোগিণীকে বাড়ি নিয়ে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, ওই মহিলাকে সাত দিনের মধ্যে বাড়ি নিয়ে যাবেন তাঁর স্বামী। অসুস্থ স্ত্রীর পরিচর্যাও করতে হবে। মহিলার স্বাস্থ্যজনিত সমস্যা হলে কলকাতা মেডিক্যাল কলেজ বা যে কোনও সরকারি হাসপাতালে নিয়ে যাবেন স্বামী এবং চিকিৎসার ব্যবস্থা করবেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করে মহিলাকে চিকিৎসা দিতে হবে।

কোর্টের নির্দেশ, মহিলার স্বামী এত দিনের বিল মেটাতে অপারগ হওয়ায় সেই খরচ মকুব করতে হবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকে। ওই মহিলার চলাচলের জন্য বিনামূল্যে হুইলচেয়ারের ব্যবস্থা করবে রাজ্য। বিচারপতি রাও উল্লেখ করেছেন, বিশেষ পরিস্থিতিতে এই রায়। অন্য মামলায় এই রায় দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করা যাবে না। উল্লেখ্য, হাসপাতালের বিল প্রায় দু’কোটি টাকা ছুঁয়েছে। কোর্টের নির্দেশ, বিমা সংস্থার কাছ থেকে আইনি পদ্ধতিতে ওই অর্থ পুনরুদ্ধারের পদক্ষেপ করতে পারবে হাসপাতাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন