Cyber Fraud Case

বাড়িতে বসে আয়ের ফাঁদে পা, খোয়া গেল ১৩ লক্ষ

পুলিশ সূত্রের খবর, ওই প্রৌঢ় অভিযোগে জানিয়েছেন, প্রতারকেরা তাঁকে একটি ভ্রমণ পোর্টালের মাধ্যমে হোটেল রিজ়ার্ভেশন করে আয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তারা প্রথমে প্রৌঢ়কে একটি গ্রুপে যুক্ত করায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৮:৫৩
Share:

—প্রতীকী চিত্র।

বাড়িতে বসে কাজ করে রোজগার। আর সেই কাজ করতে গিয়েই প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রায় ১৩ লক্ষ টাকা খোয়ালেন এক প্রৌঢ়। তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ওই প্রৌঢ় অভিযোগে জানিয়েছেন, প্রতারকেরা তাঁকে একটি ভ্রমণ
পোর্টালের মাধ্যমে হোটেল রিজ়ার্ভেশন করে আয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তারা প্রথমে প্রৌঢ়কে একটি গ্রুপে যুক্ত করায়। রিজ়ার্ভেশনের কাজের সঙ্গে হোটেল বুকিংয়ের ব্যবসা থেকে তাঁকে বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়। প্রথমে অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে কিছু টাকা ফেরত পান অভিযোগকারী। তাতেই তাঁর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এর পরে প্রতারকরা তাঁকে ‘লাক্সারি রিজ়ার্ভেশন’ আপগ্রেড, সিকিয়োরিটি ডিপোজ়িট এবং কর
পরিশোধের নামে বার বার বড় অঙ্কের টাকা জমা দিতে বলে। প্রৌঢ় মোট ১৩ লক্ষ টাকা দিয়েছিলেন। যদিও কোনও টাকাই আর ফেরত পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন