Kolkata Police

সিপির সারপ্রাইজ় ভিজ়িটের দিনেই কলকাতায় দুই চুরির ঘটনায় গ্রেফতার ছয়, ধৃতদের চার জনই গুজরাতের

লালবাজারের গোয়েন্দা বিভাগের 'ওয়াচ' শাখার আধিকারিকদের হাতে হেস্টিংস চত্বর থেকে ধরা পড়েন ওই চার অভিযুক্ত। ধৃতেরা গুজরাতের আনন্দের বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪১
Share:

কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। —ফাইল চিত্র।

কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের 'সারপ্রাইজ় ভিজি়ট'-এর দিনই ধরা পড়লেন দুই ভিন্ন মামলার ছয় অভিযুক্ত। ধৃতদের মধ্যে চার জনই গুজরাতের বাসিন্দা। চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের।

Advertisement

লালবাজারের গোয়েন্দা বিভাগের 'ওয়াচ' শাখার আধিকারিকদের হাতে হেস্টিংস চত্বর থেকে ধরা পড়েন ওই চার অভিযুক্ত। ধৃতদের নাম অনিল‌ রামজু সালত, ধীরু কালোভাই সালত, সমীরভাই সালত এবং রাজু কুমার। চার জনেরই বাড়ি গুজরাতের আনন্দে। সূত্রের খবর, গত ১৪ জানুয়ারি জোড়াসাঁকো থানায় একটি চুরির অভিযোগ দায়ের হয়েছিল। চার জনই ওই চুরির ঘটনায় অভিযুক্ত।‌ গত এক মাস ধরে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারীরা। শেষে শনিবার হেস্টিংস চত্বর থেকে ধরা পড়েন অভিযুক্তেরা।

গত মাসের ২০ তারিখ গিরিশ‌‌ পার্ক থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল। ওই ঘটনায় দুই অভিযুক্তকে শনিবার পাকড়াও করা হয়েছে পার্ক সার্কাস থেকে। ধৃতদের নাম মহম্মদ শাহনওয়াজ ওরফে সানি এবং মহম্মদ সামির। উভয়ের এন্টালির বাসিন্দা। জানা‌ যাচ্ছে, এক ক্যাব চালকের ঘুমোনোর সময়ে তাঁর গাড়ি থেকে মোবাইল, টাকার ব্যাগ-সহ বেশ‌ কিছু সামগ্রী চুরির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। দুই মামলায় ধৃত ছয় জনকেই রবিবার আদালতে হাজির‌ করানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

কয়েক দিন আগেই কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে সিপি সুপ্রতিম নির্দেশ দেন, দিনের ব্যস্ত সময়ে এলাকায় এলাকায় যাতে পুলিশের টহল নজরে পড়ে, তা নিশ্চিত করতে হবে। সেই নির্দেশ কতটা কার্যকর হচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার নিজে রাস্তায় নামেন সিপি। সুপ্রতিমের সেই সারপ্রাইজ় ভিজ়িটের দিনেই প্রায় এক মাস আগের দুই চুরির ঘটনায় গ্রেফতার করা হল ছয় জনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement