Murder in Entally

এন্টালির পাড়ায় যুবককে কুপিয়ে খুন! কলকাতার সিপি অজয় নন্দ বলছেন, ‘রাজনৈতিক যোগ নেই’, আটক এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এন্টালিতে পাড়ার মধ্যেই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগ, সেখানে গুলিও চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৩:৪২
Share:

নিহত তাপস নস্কর। ছবি: সংগৃহীত।

এন্টালিতে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম তাপস নস্কর। অভিযোগ, মঙ্গলবার রাতে পাড়ার মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, দু’টি ‘গ্যাংয়ের’ প্রতিদ্বন্দ্বিতার কারণেই খুন হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এন্টালিতে পাড়ার মধ্যেই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগ, সেখানে গুলিও চলেছে। পুলিশের একটি সূত্র বলছে, নিহতের নামে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। পুলিশ দু’টি ‘গ্যাংয়ের’ সংঘর্ষের কথাই উল্লেখ করেছে।

কলকাতার পুলিশ কমিশনার অজয় বলেন, ‘‘এন্টালিতে একটা খুন হয়েছে। তার সঙ্গে রাজনৈতিক যোগ নেই। গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বিতা।’’ সিপি আরও বলেন, ‘‘এক জনকে আটক করা হয়েছে। পাঁচ ছ’জনের নাম পাওয়া গিয়েছে। তাঁরা নিহতের বন্ধুবান্ধব ছিলেন।’’ অনুসন্ধান করা হচ্ছে। অজয় জানান, নির্মাণের ব্যবসা নিয়ে ঝামেলা ছিল। এক ব্যক্তি অনেক দিন বাইরে ছিলেন, তিনি এলাকায় প্রবেশ করেন। তার পরে এ রকম ঘটনা হয়েছে। সিপির আশ্বাস, যাঁরা ঘটনায় জড়িত, তাঁদের সকলকে গ্রেফতার করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement