—প্রতীকী চিত্র।
নিউ টাউনের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালগামী যাত্রীদের সুবিধা দিতে সোনারপুর থেকে বাতানুকূল বাসের একটি রুট বৃহস্পতিবার চালু হল। এ ছাড়াও, তিনটি রুটে বাসের সংখ্যা বাড়ছে বলে পরিবহণ দফতর সূত্রের খবর। নতুন রুটের বাসটি সোনারপুর লিভার ফাউন্ডেশন থেকে ইএম বাইপাস, সল্টলেক, টাটা মেমোরিয়াল হয়ে ইকো স্পেস পর্যন্ত চলবে। সোনারপুর থেকে সকাল সাড়ে ৭টা-সাড়ে ৯টা পর্যন্ত আধ ঘণ্টা অন্তর বাস ছাড়বে। আবার, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে আধ ঘণ্টা অন্তর ইকো স্পেস থেকে বাস মিলবে।
কল্যাণী এমস হাসপাতাল ছুঁয়ে বড় জাগুলি মোড় থেকে করুণাময়ী রুটে বাতানুকূল বাস পরিষেবা শুরু হচ্ছে। কল্যাণী, হালিশহর, মুড়াগাছা, বিমানবন্দর ১ নম্বর গেট হয়ে ওই রুটের (এসি-৫৭) বাস চলবে। বড় জাগুলি থেকে সকাল ৭টা, সাড়ে ৯টা, বিকেল ৫-১৫ এবং সন্ধ্যা ৬টায় বাস ছাড়বে। করুণাময়ী থেকে সকাল সাড়ে ৬টা, ১০টা এবং দুপুর আড়াইটেয় বাস ছাড়বে। নন এসি বাস (এস-৭০) কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে সকাল ৭টা-সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে ব্যারাকপুর সদর বাজার পর্যন্ত চলবে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ওই সব রুটের বাসের দাবি উঠেছিল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে