লালবাজারে সাংবাদিক বৈঠক করছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। —নিজস্ব চিত্র।
কেন্দ্রীয় বাহিনীর তরফে এক আধিকারিক বলেন, “সুরক্ষার জন্য যা করার করা হবে। আমরা সতর্ক আছি। কোনও নাগরিক যেন ভয় না-পান। কোথাও কোনও ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছেন এমন নয়। আমরা সতর্ক রয়েছি। আমাদের যা করণীয়, সেটা করছি।”
সিপি জানান, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়েছে। তিনি এ-ও জানান যে, সিকিয়োরিটি ডায়রেক্টরেট বাকিটা ঠিক করবে।
কলকাতার সিপি জানান, পুলিশের কর্তব্যে গাফিলতি থাকলেও বিভাগীয় স্তরে পদক্ষেপ করা হবে।
লালবাজারের সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক। —নিজস্ব চিত্র।
কলকাতার পুলিশ কমিশনার বলেন, “৮০ জনকে গ্রেফতার করেছি। অস্ত্র উদ্ধার করা হয়েছে।”
কলকাতার সিপি জানান, হিংসা বা ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ।
বিজয়মিছিল করতে হলে আগাম অনুমতি নিতে হবে। জানালেন কলকাতার পুলিশ কমিশনার।
যে কোনও সমস্যায় পুলিশকে ফোন করার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি জানান, এখন ৬৫ কোম্পানি বাহিনী আছে।
জেসিবি নিয়ে মিছিল করা যাবে না। জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার। একই সঙ্গে তিনি জানান, যে সমস্ত জেসিবি-র মালিক এগুলি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।
কলকাতার সিপি বলেন, “ভোট শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে। শান্তি বজায় রাখতে হবে। কেউ গুজবে কান দেবেন না।”