Second Hooghly Bridge Closed

রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কোন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি? জানাল পুলিশ

বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ একটি নির্দেশিকা জারি করে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। বিকল্প রাস্তাগুলির তালিকাও দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২১:১৮
Share:

কলকাতায় রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। —ফাইল চিত্র।

আগামী রবিবার ফের দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য ওই সেতু দিয়ে কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না। কলকাতা পুলিশের তরফে বিকল্প রাস্তা বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে দীর্ঘ দিন ধরেই সংস্কার ও মেরামতির কাজ চলছে। সপ্তাহান্তে সাময়িক ভাবে সেতু বন্ধ রেখে কাজ করা হচ্ছে। চলতি সপ্তাহেও সেই মর্মে নির্দেশিকা জারি করা হল।

Advertisement

বৃহস্পতিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ একটি নির্দেশিকা জারি করে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন। তার বিকল্প রাস্তাগুলির তালিকাও দিয়েছেন। বলা হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সেতুতে সংস্কারের কাজ চলবে। তাই সেখান দিয়ে কোনও গাড়ি যাতায়াত করবে না। তার পরিবর্তে এজেসি বোস রোড হয়ে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে গাড়িগুলি হাওড়া ব্রিজ ধরতে পারবে। তা ছাড়া, হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোড ধরা যাবে।

কেপি রোড দিয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই সমস্ত গাড়ি সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে পারবে।

Advertisement

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এ ছাড়া, ঘোরা পাসের কাছে ওয়াই পয়েন্ট থেকে কেপি রো়ড দিয়ে আসতে চাওয়া গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট দিয়েই ঘুরে যেতে হবে। ১১ ফারলং রোড হয়ে রেড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে ওই সমস্ত গাড়ি। এ ছাড়াও প্রয়োজন অনুসারে অন্য কিছু রাস্তা দিয়ে গাড়ি ঘোরানো হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement