West Bengal Additional Advocate General

অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ! সিবিআই, ইডির হয়ে সওয়াল করা আইনজীবী রাজ্যের হয়ে লড়বেন

অনেকেই মনে করেন, ক্ষমতার হাতবদল হলে সরকারের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। রাজ্যের যে মামলাগুলি আদালতে বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে নতুন সরকারের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১১:৫২
Share:

আইনজীবী রাজদীপ মজুমদার। — ফাইল চিত্র।

রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী রাজদীপ মজুমদার। এ ছাড়াও, পাবলিক প্রসিকিউটর হিসাবে আইনজীবী কল্লোল মণ্ডলকে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও এখনও পর্যন্ত রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল কে হবেন, তা চূড়ান্ত হয়নি।

Advertisement

রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক স্তরের অনেক বদল ঘটেছে। আগের সরকারের আমলে উচ্চপদে কর্মরত অনেকে পদত্যাগও করেছেন। শুরু হয়েছে নতুন নিয়োগও। সেই ধারা বজায় রেখেই নিয়োগ হল রাজ্যের নতুন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। অতীতে তিনি কেন্দ্রের ডেপুটি সলিসিটর ছিলেন। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে আদালতে সওয়াল করেছেন। এ বার থেকে রাজ্যের হয়ে আদালতে সওয়াল করবেন রাজদীপ।

অনেকেই মনে করেন, ক্ষমতার হাতবদল হলে সরকারের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। রাজ্যের যে মামলাগুলি আদালতে বিচারাধীন, সেগুলির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে নতুন সরকারের। তা ছাড়া, নতুন সরকারের নতুন নীতি থাকে। তা মেনে কাজ করতে হয় অ্যাডভোকেট জেনারেলদের। সেই যুক্তিতে বিধিবদ্ধ নিয়ম না-থাকলেও সাধারণত সরকার বদলালে অ্যাডভোকেট জেনারেলরা পদত্যাগ করেন। সেই মতো আগেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছেন কিশোর দত্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement