WB Elections 2026

প্রার্থী প্রস্তুত বাম, বিজেপির

যে সব আসনে নিষ্পত্তি হয়ে গিয়েছে, সেগুলির প্রার্থী তালিকা রবিবার রাতে আলিমু্দ্দিন স্ট্রিটে জমা দিয়েছে সব শরিক দল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০৮:২৪
Share:

—প্রতীকী চিত্র।

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই তুঙ্গে উঠল প্রার্থী ঘোষণার তৎপরতা। সব ঠিক থাকলে আজ, সোমবারই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বামফ্রন্ট। প্রথম পর্যায়ে কম-বেশি ১৬০টি আসনের ঘোষণা হতে পারে বলে বাম সূত্রের খবর। বামফ্রন্টের শরিক দল ও বাইরে আইএসএফ, সিপিআই (এম-এল) লিবারেশনের মতো দলগুলির মধ্যে আসন ভাগাভাগি এখনও সম্পূর্ণ হয়নি। যে সব আসনে নিষ্পত্তি হয়ে গিয়েছে, সেগুলির প্রার্থী তালিকা রবিবার রাতে আলিমু্দ্দিন স্ট্রিটে জমা দিয়েছে সব শরিক দল। অন্য দিকে, বিজেপির রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা প্রার্থী নিয়ে এ দিন বৈঠকে বসেছিলেন নিউ টাউনের হোটেলে। সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সোমবার দিল্লিতে ডেকে পাঠিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রাথমিক ভাবে প্রায় ১৫০ আসনে বিজেপি প্রার্থীদের নাম ঠিক হয়ে গিয়েছে আগেই। কিছু জট কাটিয়ে সোমবারই প্রথম তালিকা ঘোষণা হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন