Car Catches Fire in Debra

মাঝরাস্তায় গাড়িতে দাউ দাউ করে আগুন! ডেবরা থেকে সল্টলেকে পরীক্ষা দিতে যাওয়ার পথে বিপত্তি তিন পরীক্ষার্থীর

ডেবরা পিডব্লিউডি অফিসের কাছে পৌঁছোতেই গাড়ি থেকে ধোঁয়া বার হতে দেখেন চালক। বিপদ বুঝে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তার ধারে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১২:৩৩
Share:

রাস্তায় দাউ দাউ করে পুড়ছে গাড়ি। — নিজস্ব চিত্র।

চালকের তৎপরতায় রক্ষা পেল তিন পরীক্ষার্থীর প্রাণ। ভাড়া করা গাড়িতে ডেবরা থেকে কলকাতার সল্টলেকে পরীক্ষা দিতে যাচ্ছিলেন তিন পড়ুয়া। পথেই ঘটে বিপত্তি। গাড়িতে আচমকা আগুন ধরে গেল। পশ্চিম মেদিনীপুর জেলার তেমাথানি–ডেবরা রাজ্য সড়কের ডেবরা পিডব্লিউডি অফিস সংলগ্ন এলাকায় শনিবার ভোরে এই ঘটনা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন জন পরীক্ষার্থী একটি গাড়ি ভাড়া নিয়ে কলকাতার সল্টলেকে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। ডেবরা পিডব্লিউডি অফিসের কাছে পৌঁছোতেই গাড়ি থেকে ধোঁয়া বার হতে দেখেন চালক। বিপদ বুঝে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তার ধারে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িটিকে গ্রাস করে। দাউ দাউ করে জ্বলতে থাকে সেটি। স্থানীয় বাসিন্দারা আগুন নেবানোর চেষ্টা করলেও লাভ হয়নি। গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় ডেবরা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরে গাড়িতে আগুন লেগেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement