তাজপুরে সমুদ্রে তলিয়ে মৃত কলকাতার যুবতী, নিখোঁজ আরও ২

তাজপুরে বেড়াতে গিয়ে তলিয়ে গেলেন কলকাতার তিন পর্যটক। তাঁদের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার বিকেলেই। বাকিরা নিখোঁজ। জানা গিয়েছে, এ দিন দুপুরে তাজপুর পৌঁছন অরূপ দে, সম্রাট ঘোষ, শ্রাবণী নাগ ও বর্ষা চক্রবর্তী (৩৩) নামে চার পর্যটক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ২০:৩৪
Share:

— ফাইল চিত্র।

তাজপুরে বেড়াতে গিয়ে তলিয়ে গেলেন কলকাতার তিন পর্যটক। তাঁদের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার বিকেলেই। বাকিরা নিখোঁজ।

Advertisement

জানা গিয়েছে, এ দিন দুপুরে তাজপুর পৌঁছন অরূপ দে, সম্রাট ঘোষ, শ্রাবণী নাগ ও বর্ষা চক্রবর্তী (৩৩) নামে চার পর্যটক। তাঁরা সকলেই দক্ষিণ কলকাতার বাসিন্দা। যে হোটেলে তাঁরা ওঠেন সেই হোটেল সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ তাঁরা সমুদ্রে স্নান করতে যান। অভিযোগ, তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। হঠাৎই একটি ঘূর্ণিতে পড়ে তলিয়ে যান এক জন। তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান আরও দু’জন। শুধু অরূপ দে ফিরে আসেন সমুদ্র থেকে। বিকেল নাগাদ খোঁজ পাওয়া যায় বর্ষাদেবীর। অচৈতন্য অবস্থায় তাঁকে রামনগর ২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি মৃত।

এ দিকে অরূপবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘মদ্যপ অবস্থায় সমুদ্রে নেমেই এই দুর্ঘটনা। যতদূর খবর পাওয়া গিয়েছে স্থানীয় নুলিয়ারা তাঁদের সমুদ্রে নামতে নিষেধ করেছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement