Municipality Chairman Resigns

পদত্যাগ তিন পুরপ্রধানের

তৃণমূল সূত্রে খবর, শিলিগুড়ি পুরসভার মেয়র পদ ছাড়তে পারেন গৌতম দেবও। এ দিন দলীয় পুরপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১০:১৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পালা বদলের পর থেকে রাজ্যের বিভিন্ন পুরসভায় তৃণমূলের পদাধিকারীদের পদত্যাগ-পর্ব অব্যাহত।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের দু’টি এবং আলিপুরদুয়ার পুরসভায় তেমন ঘটেছে। এ দিন বহরমপুরের পুরপ্রধান তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায় এবং মুর্শিদাবাদের পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর পদত্যাগ করেন। তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার পুরপ্রধানের পদ থেকে প্রসেনজিৎ কর, উপপুরপ্রধানের পদ থেকে মাম্পি অধিকারী ইস্তফা দেন। তৃণমূল সূত্রে খবর, শিলিগুড়ি পুরসভার মেয়র পদ ছাড়তে পারেন গৌতম দেবও। এ দিন দলীয় পুরপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ, শুক্রবার পুর কমিশনারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গিয়েছে।

নাড়ুগোপালের বক্তব্য, ‘‘বিধানসভা নির্বাচনে বহরমপুরের মানুষ স্পষ্ট ভাবে তাঁদের রাজনৈতিক মত প্রকাশ করেছেন। তৃণমূলের প্রতীকে নির্বাচিত এই বোর্ডের পুরপ্রধান হিসেবে আমার পদে থেকে যাওয়া নৈতিক ভাবে সঙ্গত বলে মনে হয়নি।’’ ইন্দ্রজিৎ বলেন, ‘‘বোর্ড অব কাউন্সিলর্সের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। মহকুমাশাসককেও ই-মেল করেছি।’’ প্রসেনজিৎ বলেন, “পুরপ্রধানের সাম্মানিক কখনও নিইনি। যতটা সম্ভব, শহরের উন্নয়নের চেষ্টা করেছিলাম। কিন্তু এই বিধানসভা নির্বাচনে শহরবাসী যে রায় দিয়েছেন, তাকে সম্মান জানিয়ে পদত্যাগ করলাম।” এ দিন দলীয় পুরপ্রতিনিধিদের সঙ্গে বাড়িতেই বৈঠক করেন গৌতম দেব। তিনি বলেন, ‘‘যা বলার, শুক্রবার (আজ) নির্দিষ্ট সময়ে বলব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন