Tree Collapsed Dead

গাছ চাপা পড়ে মৃত্যু

বাড়ির উঠানে সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে তুলছিলেন, সেই সময় নিম গাছ ভেঙে ওই মহিলার উপরে পড়ে।

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০১:১৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আচমকা ঝড়ে বাড়ির পাশে থাকা একটি নিম গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। বুধবার ভোরে বড়ঞা থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আনন্দনগর গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম জরিনা বিবি (৪১)। জানা গিয়েছে, ঝড় হওয়ার সময় ঘুম ভেঙে যায় ওই মহিলার। বাড়ির উঠানে সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে তুলছিলেন, সেই সময় নিম গাছ ভেঙে ওই মহিলার উপরে পড়ে। তাতে গুরুতর জখম হন মহিলা। তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্ত করাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন