Murshidabad

ফিরে এল বহরমপুরের স্মৃতি, সামশেরগঞ্জে ভরা গঙ্গা থেকে উদ্ধার তিনটি কঙ্কালসার মৃতদেহ

গত মে মাসে উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় শ’য়ে শ’য়ে কোভিড মৃতের দেহ ভেসে ওঠায় গোটা দেশেই আতঙ্ক ছড়িয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৯:৩১
Share:

—নিজস্ব চিত্র।

বহরমপুরের স্মৃতি ফিরে এল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। বৃহস্পতিবার দুপুর নাগাদ ভরা গঙ্গায় হঠাৎই ভেসে উঠল তিনটি কঙ্কালসার মৃতদেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চাচন্ড গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ গুলো কোথা থেকে ভেসে এসেছে মৃতদেহগুলি, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

সম্প্রতি বহরমপুরেও গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল। সেই দৃশ্যই দেখা গেল সামশেরগঞ্জে। গত মে মাসে উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় শ’য়ে শ’য়ে কোভিড মৃতের দেহ ভেসে ওঠায় গোটা দেশেই আতঙ্ক ছড়িয়েছিল। পড়শি রাজ্য থেকে এ রাজ্যে দেহ ভেসে আসতে পারে, এই আশঙ্কার সর্তকতা জারি করে নজরদারি বাড়িয়েছিল রাজ্য সরকার।

উত্তর চাচন্ড গ্রামের এক বাসিন্দা বলেন, ‘‘গঙ্গার কাছে মাঝে মাঝেই আসি। আজ এসে দেখি, নদীতে দেহ ভেসে আসছে। এখনও পর্যন্ত তিনটি দেহ ভেসে আসতে দেখেছি। কোভিডে মৃতের দেহ হয়ে থাকতে পারে।’’ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে জঙ্গিপুর জেলা পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement