বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। — ফাইল চিত্র।
অন্য দলের আগে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বামফ্রন্ট। কিন্তু ফ্রন্টের অন্দরে আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হল না। আলিমু্দ্দিন স্ট্রিটে সোমবার ফের ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন সিপিএমের রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, সেই বৈঠকে বিশেষ কোনও অগ্রগতি হয়নি। ফ ব ২২টির পরে আরও কয়েকটি আসনের দাবিতে অনড় রয়েছে। কোচবিহার সদরকেন্দ্রিক আসন, জলপাইগুড়ি, রানিনগর, মধ্যমগ্রামের মতো কেন্দ্র নিয়ে টানাপড়েন জারি রয়েছে। সিপিআই ১৭টির পরে আরও একটি আসন চাইছে, যা নিয়ে মীমাংসা বেরোয়নি। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য এ দিন কলকাতায় না-থাকায় বৈঠকে ছিলেন না। আরও আলোচনার পথেই মীমাংসার কথা বলছেন সিপিএম নেতৃত্ব। পাশাপাশিই সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার চারটি আসন নিয়ে সিপিএমের সঙ্গে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) রফা-জট খোলেনি। নিষ্পত্তি না-হলে তাঁদের দাবি করা ৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে চিঠি দিয়ে ‘চাপ’ বাড়িয়েছেন আইএসএফের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে