Smart Card

কোচবিহারে বাসের টিকিট কাটা এখন আরও সহজ! স্মার্ট কার্ড চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কাটার প্রক্রিয়া হবে দ্রুত ও ঝামেলামুক্ত। পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থে আরও কয়েকটি পরিকাঠামোগত প্রকল্পেরও উদ্বোধন করেন চেয়ারম্যান পার্থপ্রতিম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১
Share:

—নিজস্ব চিত্র।

টিকিট কাটা এখন আরও সহজ হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উদ্যোগে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে স্মার্ট কার্ড বিতরণ ও একাধিক প্রকল্পের উদ্বোধন হল শুক্রবার। যাত্রী পরিষেবা আরও আধুনিক ও সহজতর করতে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হয়েছে বলে জানানো হয় সংস্থার তরফে। শুক্রবার টার্মিনাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রীদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই-সহ অন্য আধিকারিকেরা।

Advertisement

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মার্ট কার্ডের মাধ্যমে টিকিট কাটার প্রক্রিয়া হবে দ্রুত ও ঝামেলামুক্ত। পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থে আরও কয়েকটি পরিকাঠামোগত প্রকল্পেরও উদ্বোধন করেন চেয়ারম্যান পার্থপ্রতিম। এই উদ্যোগে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে বলেই আশাবাদী পরিবহণ কর্তৃপক্ষ। নিগম সূত্রে জানানো হয়, ৩০০ টাকা রিচার্জের ক্ষেত্রে ৩৩০ টাকা পাওয়া যাবে। ৬০০ টাকা রিচার্জের ক্ষেত্রে ৬৯০ টাকা পাওয়া যাবে।

১,২০০ টাকা রিচার্জের ক্ষেত্রে ১,৪৪০ টাকা পাওয়া যাবে। ২,৪০০ টাকা রিচার্জ এর ক্ষেত্রে ২,৯২৮ টাকা পাওয়া যাবে।

Advertisement

তবে এই স্মার্ট কার্ড ব্যবহারকারীদের ক্ষেত্রে কিছু নিয়মও জারি করা হয়েছে। যেমন স্মার্ট কার্ড রিচার্জ করার ৯০ দিনের মধ্যে অন্তত পক্ষে এক বার নিগমের বাসে ভ্রমণ করতে হবে। স্মার্ট কার্ড যে দিন রিচার্জ করা হবে, সেই তারিখ থেকে পরের ১৮০ দিনের মধ্যে আবার রিচার্জ করতে হবে। এক পরিষেবার ছ’টি টিকিট কেনা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement