Pregnant Women Death

মালদায় অন্তঃসত্ত্বা মহিলার অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের, আটক স্বামী

১০ মাস আগে আলিপুরদুয়ারের সঞ্জয় মণ্ডলের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় রাধার। দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রাধা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৩:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অন্তঃসত্ত্বা মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়াল মালদার রতুয়া এলাকার চাঁদপাড়ায়। মৃতার নাম রাধা দাস। শ্বশুরবাড়ির বিরুদ্ধে মারধর করে খুন করার অভিযোগ উঠেছে মৃতার পরিবারের তরফ থেকে। পুলিশ মৃতার স্বামী সঞ্জয় মণ্ডলকে আটক করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ১০ মাস আগে আলিপুরদুয়ারের সঞ্জয় মণ্ডলের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় রাধার। দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রাধা। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে প্রায়শই ঝামেলা হত তাঁর। এই পরিস্তিতিতে বুধবার স্বামীকে নিয়ে বাড়িতে যান রাধা। দুই দিন পর জরুরি কাজের কথা বলে বাড়ি ফিরে আসেন সঞ্জয়। ফেরেন‌ তরুণীও। মৃতার মায়ের অভিযোগ, সন্ধ্যাবেলায় মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। কিছু ক্ষণ পরেই মেয়ের মৃত্যু সংবাদ পান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement