Raiganj

রাজ্যে সরকার বদলানোয় থমকে খাতা বিলি, ব্যাগও

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে রাজ্য শিক্ষা দফতরের তরফে জেলা শিক্ষা দফতরকে সেই সব খাতা বিলি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

গৌর আচার্য 

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মাসখানেক আগে চলতি শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও উত্তর দিনাজপুর জেলায় রাজ্য সরকার অনুমোদিত হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সরকারি খাতা দেওয়ার কাজ আটকে রয়েছে। জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, শিক্ষাবর্ষ শুরুর মুখে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের রাজ্য শিক্ষা দফতরের (বিদ্যালয় বিভাগ) তরফে চারটি করে খাতা দেওয়ার কথা।

কিন্তু, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে রাজ্য শিক্ষা দফতরের তরফে জেলা শিক্ষা দফতরকে সেই সব খাতা বিলি না করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা মাধ্যমিক বিদ্যালয় দফতরের দাবি, মজুত থাকা খাতায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। ফলে, সে সব খাতা পড়ুয়াদের না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য শিক্ষা দফতরের তরফে নতুন করে সরকারি খাতার ‘কভার পেজ’ ছাপানো খাতা জেলায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবাশিস সমাদ্দার বলেন, “আশা করছি, শীঘ্রই নতুন ছাপানো খাতা ১৮৪টি সরকারি অনুমোদিত হাই স্কুলের একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের দেওয়া সম্ভব হবে।” রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহার বক্তব্য, “একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা শিক্ষাবর্ষের শুরুতে সরকারি খাতা পেলে সুবিধা হয়। জেলার বহু স্কুলের পড়ুয়া দুঃস্থ পরিবারের।” সরকারি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের শিক্ষাবর্ষ শুরুর ছ’মাস পরেও তারা সরকারি স্কুল ব্যাগ পায়নি বলে অভিযোগ। আগের সরকারের স্কুল-ব্যাগে ‘বিশ্ববাংলা’ লোগো থাকায় তা বিলির কাজ আটকে। প্রাথমিক বিদ্যালয় দফতর সূত্রে দাবি, কিছু পড়ুয়াদের ওই ‘লোগো’ ঢেকে স্কুল-ব্যাগ দেওয়া হচ্ছে। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বলেছেন, ‘‘শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে দ্রুত একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের সরকারি খাতা ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের স্কুল-ব্যাগ দেওয়ার চেষ্টা চলছে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন