আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে কলকাতার সঙ্গে শিলিগুড়িতেও ‘ট্যুরিস্ট মোবাইল ইনফরমেশন ভ্যানের’ সূচনা করল রাজ্য পযর্টন দফতর। সহযোগিতায় ছিলেন ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার সকাল থেকে এনজেপি স্টেশন, বাঘাযতীন পার্ক, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেবক রোডের একটি শপিং মল হলে উত্তরায়নের শপিং মলে ইনফরমেশন ভ্যানেপ ট্যাবলোটি ঘোরে। সেখান থেকে বাসিন্দাদের রাজ্যের পরিচিত এবং অপরিচিত নানা জায়গা সম্পর্কে তথ্যও জানানো হয়। পুজোর মরসুমে পর্যটক সংখ্যা বাড়ানোই লক্ষ বলে পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে। ছবি-বিশ্বরূপ বসাক।